সর্বশেষ আপডেট
অপেক্ষা করুন...
Sunday, December 21, 2014

আজকাল অনলাইনে হাজারো পুরুষ যৌন প্রতারণার শিকার হচ্ছেন। ফাঁদে পা দেওয়া পুরুষদের জিম্মি করে তাঁদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে অপরাধ চক্র। বিবিসি বাংলা অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, ফিলিপাইনে যোগাযোগের সামাজিক মাধ্যমগুলোতে পুরুষদের যৌনতার ফাঁদে ফেলে অর্থ কামানোর এই ব্যবসাটি প্রকট আকার ধারণ করেছে। এতো গেল ফিলিপাইনের ঘটনা, এবার আসুন আমাদের নিজের দেশের দিকে তাকাই।

আমাদের বাংলাদেশে আজ ফেসবুক খুললেই দেখা যায় নানা প্রকার অশ্লীল পেজ তৈরী করে নানা ভাবে তরুণ যুবকদের তাদের সাথে লাইভ সেক্স চ্যাট, ফ্রি সেক্স  করতে আমন্ত্রণ জানানো হচ্ছে । এভাবে কোমলমতি  তরুণ যুবকদেরকে তাদের ফাদে ফেলার চেষ্টা করে। আর যারা তাদের ফাদে পড়ে প্রতারিত হয় তাদের অনেকেই লোক লজ্জার ভয়ে হয়তো মুখ খুলেন না। দেখা যায় কতিপয় দুস্কৃতিকারী কিছু ভুয়া একাউন্ট খুলে এই কুকর্মটি সম্পাদন করে। আমাদের ফ্যানপেইজে শেয়ার করা এমনই একটি পেইজের স্ক্রীনশট দেয়া হলো -
আবার অনেক পেজই রয়েছে যৌন শিক্ষার নাম করে তরুণ যুবকদের নানা প্রকার ভুয়া যৌন সামগ্রীর প্রতি প্রলোব্ধ করছে। এর মাধ্যমেও প্রতারিত হচ্ছেন অনেকেই। কারণ তাদের না থাকে কোনো ঠিকানা না আর থাকে কোনো অনুমোদন। কোমলমতি তরুণরা খুব সহজেই তাদের ফাদে পা দিয়ে প্রতারিত হয়ে থাকে। অনেকেই আমাদের হোমিও ব্লগের ফেইসবুক ফ্যান পেইজে এই বিষয়ে লিখেছেন। সিঙ্গাপুর প্রবাসী আমাদের একজন শুভাকাংখী লিখেছেন তিনি এমন কিছু  বিজ্ঞাপনে প্রলব্ধ হয়ে এবং বিশ্বাস করে ট্রিটমেন্ট নিতে গিয়ে এক হার্বাল ডাক্তারের কাছে ১৬'০০০ (১৬ হাজার টাকা) মার খেয়েছেন এবং তারপর আরেক  হার্বাল ডাক্তার তার ১৮০০ টাকা মেরে দিয়েছে। 
বিষয়টি বেশ উদ্বেগের সৃষ্টি করছে দিন দিন। এই ধরনের পেজের সংখ্যা আজ ভয়াভহ রকম বৃদ্ধি পেয়েছে যা আমাদের সামাজিক মুল্যবোধের প্রতিও হুমকি স্বরুপ। তাই বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। 

বি. দ্র :- বাংলা মেডিকাল সেক্স টিপস একটি যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বাংলা ব্লগ। কোন লেখায় "অশালীনতা প্রকাশ পেয়েছে" পাঠকদের পক্ষ থেকে এই ধরনের ধারণা বা মন্তব্য গ্রহণযোগ্য নয়।

আধুনিক হোমিওপ্যাথি, ঢাকা
ডাক্তার হাসান; ডি. এইচ. এম. এস(BHMC)
যৌন ও স্ত্রীরোগ, লিভার, কিডনি ও পাইলসরোগ বিশেষজ্ঞ হোমিওপ্যাথ
১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- +88 01727-382671 এবং +88 01922-437435
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

আপনার ফেইসবুকে আমাদের আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত হোন