সর্বশেষ আপডেট
অপেক্ষা করুন...
Friday, December 19, 2014

সম্প্রতি  'আমেরিকান জার্নাল অব হিউম্যান বায়োলজি'-তে প্রকাশিত  গবেষণালব্ধ এক মেডিকেল প্রতিবেদনে দেখা যায়, স্ত্রী গর্ভবতী হলে হবু বাবার ভেতরেও নাকি গর্ভাবস্থার লক্ষণ প্রকাশ পায়। ইউনিভার্সিটি অব মিশিগান এর গবেষক রবিন এডেলস্টেইন তার গবেষণায় এসব কথা বলেন।
গবেষণায় বলা হয়, স্ত্রীর গর্ভাবস্থায় স্বামীর মাঝে অন্তত একটি লক্ষণ প্রকাশ পায়। সন্তান আসার সময় যত এগিয়ে আসে, বাবার দেহে তত বেশি হরমোনের পরিবর্তন ঘটতে থাকে। এর আগে এক গবেষণায় বলা হয়েছিল, ছেলেদের হরমোনের পরিবর্তন তখনই হয় যখন তারা বাবা হন।

রবিন বলেন, আরো কিছু গবেষণায় দেখা গেছে, পুরুষদের মাঝে এই পরিবর্তন আরো আগে থেকেই আসতে পারে। গবেষণাকালে দেখা গেছে, নারীদের গর্ভকালীন সময়ে স্যালিভারি টেস্টোস্টেরন, কর্টিসল, এস্ট্রাডিওল এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রার নানা পরিবর্তন ঘটে। একই সময় পুরুষদের টেস্টোস্টেরন এবং এস্ট্রাডিওল হরমোনের পরিবর্তন ঘটে। তবে কর্টিসল ও প্রোজেস্টেরন হরমোনের পরিবর্তন পরীক্ষায় ধরা পড়েনি। 

বলা হয়েছে, পুরুষদের মাঝে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায়। এতে তাদের মধ্যে আগ্রাসী মনোভাব অবদমিত হয় এবং তারা আরো মনযোগী ও দায়িত্বশীল হয়ে ওঠে। আবার ওয়েস্ট্রাডিওল হরমোনের মাত্রা কমে যাওয়ার কারণে নতুন দায়িত্ব গ্রহণে তারা আগ্রহী হয়ে ওঠেন।

 গবেষক বলেন, তবে পুরুষদের মাঝে কেন এই পরিবর্তন আসে তা জানা যায়নি। এটা মূলত মানসিক পরিবর্তনের কারণে ঘটে থাকে। তাদের স্ত্রীর সঙ্গে রোমান্টিক সম্পর্কে মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেদের বাবা বলে মনে করতে শুরু করেন। আর এ কারণে গর্ভবতী স্ত্রীর দেহে নানা পরিবর্তনের সঙ্গে তাদেরও পরিবর্তন ঘটে।  

বি. দ্র :- বাংলা মেডিকাল সেক্স টিপস একটি যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বাংলা ব্লগ। কোন লেখায় "অশালীনতা প্রকাশ পেয়েছে" পাঠকদের পক্ষ থেকে এই ধরনের ধারণা বা মন্তব্য গ্রহণযোগ্য নয়।

আধুনিক হোমিওপ্যাথি, ঢাকা
ডাক্তার হাসান; ডি. এইচ. এম. এস(BHMC)
যৌন ও স্ত্রীরোগ, লিভার, কিডনি ও পাইলসরোগ বিশেষজ্ঞ হোমিওপ্যাথ
১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- +88 01727-382671 এবং +88 01922-437435
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

আপনার ফেইসবুকে আমাদের আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত হোন