সর্বশেষ আপডেট
অপেক্ষা করুন...
Friday, August 1, 2014

বয়স্কদের যৌন চাহিদা যুবকদের থেকে কম না কি বেশি ? আপাত দৃষ্টিতে সবাই হয়ত বলবেন কম। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে অন্য রকম কিছু তথ্য। আসুন জেনে নেই যৌনতার প্রতি বয়স্করা কতটা আগ্রহী।
বয়স বেড়েছে বলে কি তাদের সাধ আহ্লাদ থাকতে পারে না? কিন্তু সে সাধের মধ্যে যৌনতার প্রতি ঝোঁক কিন্তু একটু বেশিই থাকে তাদের। তবে সুযোগ আর সঙ্গীর অভাবে অনেকেই শেষ বয়সে এসে নিজেদের যৌনতার চাহিদা পূরণ করতে পারেন না। সাম্প্রতিক এক গবেষণা থেকে এমনই জানা গেছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষক জো হাইড ও তার সহকর্মীরা ৭৫ থেকে ৯৫ বছর বয়সী ২৭০০ পুরুষের ওপর সম্প্রতি এক গবেষণা করেন।
এতে দেখা গেছে, অধিকাংশ পুরুষই যৌনতার প্রতি বেশ আগ্রহী। তবে সুযোগের অভাবেই নিজেরে মনোবাসনা চরিতার্থ করতে অক্ষম অনেকে। গবেষক দল বয়স্কদের স্বাস্থ্য, সম্পর্ক ও যৌনকর্ম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন। গবেষণার অন্তর্গত ৯০ থেকে ৯৫ বয়সী বৃদ্ধরা শারীরিকভাবে সক্ষম না হলেও যৌনকর্মকে গুরুত্ব দিয়েছেন প্রায় সবাই। দেখা গেছে, বয়স্কদের যৌনতার বিশেষ ভূমিকা রাখছে টেস্টোস্টেরন হরমোন। এ হরমোন আরও কাজের সঙ্গে শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, বিশেষ হরমোন পরিবর্তনের ফলে বয়স্কদের জীবনে পরিবর্তন আনা যেতে পারে। তবে গবেষণার অন্তর্গত শরীরিক সক্ষম বয়স্কদের ৮০ শতাংশ জানিয়েছেন, তারা নিয়মিত যৌনক্রিয়া করতে চাইলেও সুযোগের অভাবে তা হয়ে ওঠে না। ইন্টারন্যাশনাল মেডিসিনের বার্ষিক সংস্করণে গবেষক জো’ এর এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, অনেক পুরুষই শেষ বয়সে এসে যৌনতার প্রতি বিশেষভাবে আকর্ষিত হন। কিন্তু উপযুক্ত সঙ্গীর অভাব ও বাড়তি বয়সের ফলে তারা এ কাজ করতে পারেন না। অবশ্য সবাই যে এ ধরনের চিন্তা করেন তা কিন্তু একেবারেই নয়। ৭৫ থেকে ৯৫ বছর বয়সী বৃদ্ধদের একাংশ মনে করেন, শেষ বয়সে যৌনকর্ম একেবারেই নয়।

বি. দ্র :- বাংলা মেডিকাল সেক্স টিপস একটি যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বাংলা ব্লগ। কোন লেখায় "অশালীনতা প্রকাশ পেয়েছে" পাঠকদের পক্ষ থেকে এই ধরনের ধারণা বা মন্তব্য গ্রহণযোগ্য নয়।

আধুনিক হোমিওপ্যাথি, ঢাকা
ডাক্তার হাসান; ডি. এইচ. এম. এস(BHMC)
যৌন ও স্ত্রীরোগ, লিভার, কিডনি ও পাইলসরোগ বিশেষজ্ঞ হোমিওপ্যাথ
১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- +88 01727-382671 এবং +88 01922-437435
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

আপনার ফেইসবুকে আমাদের আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত হোন