সর্বশেষ আপডেট
অপেক্ষা করুন...
Sunday, August 3, 2014

আপনার সঙ্গীর চোখ দেখেই বুঝতে পারবেন সে কি চায়। চোখের ভাষা যদিও বুঝা খুব কঠিন তবুও চোখ সবসময় সত্যই প্রকাশ করে। আর তাই মানুষের চোখ যে সত্যিই ‘হৃদয়ের দর্পণ’ তা প্রমাণিত হলো নতুন এক গবেষণায়। ভালোবাসা নাকি শুধুই যৌনাকাঙ্ক্ষা চোখের দৃষ্টি থেকেই বোঝা যাবে কারো তার মনে কি রয়েছে- এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
অন্য মানুষের শরীরের কোন স্থানে আপনি তাকাচ্ছেন তা নির্ণয় করেই মনের এ অবস্থা বের করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। বিশেষ করে আপনি যদি কারো চোখ ও মুখের দিকে তাকান তাহলে বুঝতে হবে আপনার মনে ভালোবাসা রয়েছে। এছাড়া শরীরের অন্যান্য অংশের দিকে তাকালে আপনার যৌনাকাঙ্ক্ষার প্রতিফল ঘটে।
একজন মানুষ কোথায় তাকাচ্ছে, তার ওপর ভিত্তি করেই মনের এ অবস্থা নির্ণয় করা সম্ভব বলে জানিয়েছেন,ইউনিভার্সিটি অফ শিকাগোর বিজ্ঞানীরা এক গবেষণায়।

গবেষণাপত্রটির প্রধান লেখক এবং ইউশিকাগো হাই-পারফর্মেন্স ইলেক্ট্রিক্যাল নিউরো ইমেজিং ল্যাবরেটরির পরিচালক স্টেফানি ক্যাসিওপ্পো বলেন, ‘ভালোবাসার বিজ্ঞানের অতি সামান্য অংশই বর্তমানে বিজ্ঞান জানতে পেরেছে। তবে প্রথম দর্শনে মানুষ কিভাবে ভালোবাসায় পতিত হয় এবং তাতে দেহ স্বয়ংক্রিভাবে কি ধরনের সাড়া দেয়; যেমন চোখের দৃষ্টি কোথায় থাকে -এসব ভালোবাসার অনুভূতির সঙ্গে আগন্তুকের প্রতি আকর্ষণের পার্থক্য সৃষ্টি করে।’

এ গবেষণায় ২০ জন পুরুষ ও নারী অংশ নিয়েছেন। গবেষক ক্যাসিওপ্পো এ ধরনের আরও গবেষণা করেছেন। তার আগের গবেষণাটি জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত হয়েছে।সর্বশেষ এ গবেষণার ফলাফল সাইকোলোজিক্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে

বি. দ্র :- বাংলা মেডিকাল সেক্স টিপস একটি যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বাংলা ব্লগ। কোন লেখায় "অশালীনতা প্রকাশ পেয়েছে" পাঠকদের পক্ষ থেকে এই ধরনের ধারণা বা মন্তব্য গ্রহণযোগ্য নয়।

আধুনিক হোমিওপ্যাথি, ঢাকা
ডাক্তার হাসান; ডি. এইচ. এম. এস(BHMC)
যৌন ও স্ত্রীরোগ, লিভার, কিডনি ও পাইলসরোগ বিশেষজ্ঞ হোমিওপ্যাথ
১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- +88 01727-382671 এবং +88 01922-437435
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

আপনার ফেইসবুকে আমাদের আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত হোন