সর্বশেষ আপডেট
অপেক্ষা করুন...
Thursday, November 14, 2013

হোমিওপ্যাথি ব্রেস্ট সাইজ বা স্তন বড় করতে কতটা কার্যকর। আজকে এই পোস্টটি লিখতে বসেছি কারণ ইদানিং বেশ কয়েকজন বোনের কাছ থেকে ফোন কল পেয়েছি আমরা। তাদের অভিযোগ স্তনের আকৃতি ছোট এবং কোন হোমিওপ্যাথি ঔষধ আছে কিনা ব্রেস্ট এর সাইজ বড় কারার জন্য। বিষয়টি আমার কাছে খুব গুরুত্ব পূর্ণ মনে হওয়াতে আন্তজার্তিক হোমিওপ্যাথিক ফোরামগুলিতে আমরা উপস্থাপন করলাম। যদি কোন বোন আমার লেখাটি পড়েন তাহলে মনোযোগের সাথে খেয়াল করুন ----------

প্রথেমেই যে উত্তরটি পেলাম তা বিশিষ্ট চিকিত্সক মার্থী এর কাছ থেকে। শোনুন তিনি কি বলেন। ...
"There are no homeopathic medicines
for increasing the breast size.
Have good nutritional food."
অর্থাৎ স্তনের আকৃতি বৃদ্ধির জন্য কোন হোমিওপ্যাথিক ঔষধ নেই। ভালো এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। 

কিন্তু তারপরই আমরা কতগুলো পসিটিভ উত্তর পাই ভারতের কয়েকজন প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে। আপনি হয়ত জেনে থাকবেন যে, বর্তমান বিশ্বে হোমিওপ্যাথিক গবেষণায় ভারতের অবস্থান অনেক উপরে। 

ডাক্তার মাহেরু, পঙ্কজ বর্মা, সাজ্জাদ আকরাম এর মত খ্যাতনামা হোমিওপ্যাথরা  লিখেছেন তারা বেশ কিছু হোমিওপ্যাথিক ঔষধ তাদের রোগিনীদের উপর প্রয়োগ করে আশানুরূপ ফলাফল পেয়েছেন। ক্ষমা চাচ্ছি এখানে ঔষধগুলোর নাম উল্লেখ করলাম না। কারণ বিশেষজ্ঞ এইসব আন্তর্জাতিক ডাক্তারদের লেখা পড়ে আমার মনে হয়েছে যেহেতু বিষয়টি খুবই সুক্ষ এবং অ্যাডভান্সড কিছু লক্ষণ খেয়াল করে চিকিত্সা দিতে হয়  ঔষধগুলোর নাম এবং এদের শক্তি উল্লেখ না করাই সমীচিন।সাধারণ হোমিওপ্যাথরা যারা বই দেখেই চিকিত্সা দেয়া শুরু করেন এবং হোমিওপ্যাথির নিগুড় তত্ত্ব আত্মস্থ করতে অপারগ তারা হয়ত বিভ্রান্তিতে পড়তে পারেন।

এবার একটি বিষয় লক্ষ্য করুন, প্রধানত আপনার জিন ব্রেস্ট সাইজকে প্রভাবিত করে, আপনার মায়ের, বোনের, চেহারা - তাদের স্তনের আকারের দিকে খেয়াল করুন। আপনি একটি উত্তর পেয়ে যাবেন। অনেক সময় স্তনের বৃদ্ধি দুটি হরমোন, ইস্ট্রজেন এবং প্রোজেসটেরঅন দ্বারা চালিত হয়. হরমোন ভারসাম্য তাই স্তন বৃদ্ধি প্রভাবিত হতে পারে। আপনি যদি হালকা পাতলা গড়নের হন তাহলে আপনার ব্রেস্ট সাইজ কতটা হবার কথা সেটা আপনার নিজেরই বুঝা দরকার।

যাই হোক তার কিছু দিন পর সেই ডাক্তার মার্থী সাহেব নিজেই কিছু ঔষধের নাম লিখলেন যেগুলো ক্ষেত্র বিশেষে ভালো ফল দেয়। পাকিস্থানের ডাক্তার মাহফুজ তার মধ্যে বেশ কিছু বায়োকেমিক ঔষধের নাম উল্লেখ করেছেন যে গুলো সম্পর্কে তিনি নির্দিষ্ট একটা শক্তি বা পাওয়ারের কথা বললেন যা ছাড়া ঔষধগুলি কোন কাজ করবে না। কয়েকদিন পর এরিকা নামক আরেকজন চিকিত্সকও স্বীকার করলেন যে বেশ কিছু ফল দায়ক হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে যেগুলো উপযুক্ত লক্ষণ চিনে ব্যবহার করতে পারলে আশানুরোপ ফল লাভ করা যায়। তিনি এ বিষয়ে ব্যায়াম এর কথাও বলেছেন যেটা নাকি পুরো বিষয়টিকে সামনে এগিয়ে নিয়া যায়।

এটির সাথে আরো একটি  পদ্ধতি অনুসরন করুন: হাত ঘষে গরম করে দুই হাত স্তনের নিচে হালকা চেপে ধরে ডানহাত ঘড়ির কাটার দিকে আর বাম হাতে ঘড়ির কাটার উলটা দিকের মত ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। সকালে ঘুম থেকে ওঠার সময় আর রাতে ঘুমাতে যাওয়ার আগে ১০-১৫ মিনিট এভাবে ১০০ থেকে ২০০ বার ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। মাস খানেকের মধ্যে স্তনের সাইজ কিছুটা বাড়ার কথা। সেই সাথে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, রাতে অনেক ঘুমাতে হবে।

যদিও ডাক্তার মাহেরু যুক্তি দেখিয়েছেন যে, যেহেতু এখানে কোন মাংস পেশী নেই তাই ব্যায়াম এক্ষেত্রে  ফলদায়ক পদ্ধতি হতে পারে না। কিন্তু দেখা গেল অনেকে ভাল ফল পেয়েছেন। ভারতীয় ডাক্তারগণ হোমিওপ্যাথি চিকিত্সা এবং ব্যায়াম দুইটি একই সাথে করার নির্দেশ দিয়ে থাকেন। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। আপনার কোন পরামর্শ দরকার হলে এই সাইট এর (যোগাযোগ পাতায়) ক্লিক করে skype তে যোগাযোগ করুন অথবা ফোনের মাধ্যমে কথা বলতে পারেন। 

বি. দ্র :- বাংলা মেডিকাল সেক্স টিপস একটি যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বাংলা ব্লগ। কোন লেখায় "অশালীনতা প্রকাশ পেয়েছে" পাঠকদের পক্ষ থেকে এই ধরনের ধারণা বা মন্তব্য গ্রহণযোগ্য নয়।

আধুনিক হোমিওপ্যাথি, ঢাকা
ডাক্তার হাসান; ডি. এইচ. এম. এস(BHMC)
যৌন ও স্ত্রীরোগ, লিভার, কিডনি ও পাইলসরোগ বিশেষজ্ঞ হোমিওপ্যাথ
১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- +88 01727-382671 এবং +88 01922-437435
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

আপনার ফেইসবুকে আমাদের আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত হোন