সর্বশেষ আপডেট
অপেক্ষা করুন...
Tuesday, November 19, 2013

কোন দেশের পরুষদের যৌন সমস্যা সবচেয়ে বেশি হয়। এর সঠিক কোন উত্তর আমার জানা নেই। তবে কোন দেশের পুরুষরা যৌনতা নিয়ে বেশি চিন্তিত তার একটা পরিসংখ্যান আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করব। আমি হোমিওপ্যাথিক চিকিত্সা নিয়ে লেখালেখি করি সেই ২০০৭ সাল থেকে। আমার ইংরেজি ভাষার শুধু  মাত্র একটা ব্লগের পরিসংখ্যান থেকে কিছু ডাটা আজ আপনাদের দেখাবো। হোমিওপ্যাথি ফর হ্যাপি লাইফ এর ট্রাফিক সোর্স এর ডাটা থেকে আমি দেখেছি যে,  সবচেয়ে বেশি সার্চ দিয়ে ট্রাফিকরা আসেন "যৌন সমস্যার সমাধান বিষয়ক লেখা গুলোতে" ।

আপনাদের বাস্তব ধারণা দেবার জন্য আমি স্ক্রিন শট দিয়ে ২০০৭ সালের মে মাস থেকে ২০১৩ সালের নভেম্বর মাস পর্যন্ত একটা ভিজিটর রিপোর্ট নিচে দিলাম। আমি বলে রাখছি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আমি এই লেখাটি লিখিনি। শুধু মাত্র এর সমাধানের উপায়টি আপনাদের বলার জন্যই আজকে লিখতে বসছি।  আমার এই রিপোর্টটি কেউ গবেষনার কাজে দয়া করে ব্যবহার করবেন না। এটা আমার অনুরোধ। 
চিত্র-এক 
চিত্র-দুই
চিত্র-তিন (গুগল সার্চ)
যাই হোক, উপরের চিত্রগুলো (চিত্র - ০১, ০২) লক্ষ্য করেন। ব্লগটিতে
অবস্থান  দেশ  পেজ ভিউ [মে,২০০৭ - নভেম্বর ২০১৩]
প্রথম ভারত এক লক্ষেরও উপরে
দ্বিতীয় পাকিস্তান সাতাশ হাজারের কিছু বেশি
তৃতীয় USA একুশ হাজারের কিছু বেশি
চতুর্থ বাংলাদেশ বার হাজারের কিছু বেশি
৫ম UK পাচ হাজারের কিছু বেশি
উপরের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশের পুরুষরাই যৌনতা নিয়া বেশি দুর্স্চিন্তায় ভুগে। কিন্ত তার কারণ কি? কারণ ইউরোপিয়ান দেশ গুলোতে  ছেলে বা মেয়েরা এই বেপারগুলো নিয়া যেভাবে খোলাখুলি আলোচনা করতে পারেন আপনজনদের সাথে আমাদের ভারতীয় উপমহাদেশে ছেলে বা মেয়েরা  নানা কারণে সেটা পারে না। আমার ওই ব্লগটিতে ১টা Contact Us পাতা ছিল সাথে ১টা ফর্ম। মেইল খোললে প্রতিদিন ৩০-৬০ জন এর মেইল এর উত্তর দিতে হত। যার প্রায় ৮০ ভাগই ভারতীয়। এক সময় বিরক্ত হয়ে আমার কন্টাক্ট পেজ থেকে ফর্মটি তুলে দিলাম।

যাই হোক মা বাবারা যদি একটু সচতন হন এবং বয়সন্ধি কালে বিষয় গুলি বুঝিয়ে বলেন তাহলে আমার মনে হয় অন্তত তাদের মন থেকে যৌনতা নিযে ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যাবে। আপনারা, আমার পাঠক, যারা একদিন মা অথবা বাবা হবেন আশা করি ভবিষ্যতে এ বিষয়টি খেয়াল রাখবেন। তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কিছুটা হলেও সার্থক হবে। তরুণ সমাজ যেন সঠিক যৌন শিক্ষাটা পায় এবং এটা নিয়া চিন্তিত না হয়ে নিজেদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষতে এদেশের একজন গর্বিত নাগরিক হয়ে আত্মপ্রকাশ করতে পারে  সেটায় আমার চাত্তয়া।

আমি ধারাবাহিক ভাবে যৌন সচেতনতা নিয়ে লিখে যাব। আপনারা ব্লগে বা আমাদের ফেইসবুক পাতায় দৃষ্টি রাখবেন এবং আপনার বন্ধুদের ভুল ধারণাগুলো দূর করবেন। বেশ ক্লান্ত। আজ এপর্যন্তই  থাক। ধন্যবাদ। ও হে, কোন সমস্যা হলে অবশ্যই ফোন দিতে ভুলবেন না।

বি. দ্র :- বাংলা মেডিকাল সেক্স টিপস একটি যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বাংলা ব্লগ। কোন লেখায় "অশালীনতা প্রকাশ পেয়েছে" পাঠকদের পক্ষ থেকে এই ধরনের ধারণা বা মন্তব্য গ্রহণযোগ্য নয়।

আধুনিক হোমিওপ্যাথি, ঢাকা
ডাক্তার হাসান; ডি. এইচ. এম. এস(BHMC)
যৌন ও স্ত্রীরোগ, লিভার, কিডনি ও পাইলসরোগ বিশেষজ্ঞ হোমিওপ্যাথ
১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- +88 01727-382671 এবং +88 01922-437435
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

আপনার ফেইসবুকে আমাদের আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত হোন